ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে জমকালো আয়োজনে নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

মোঃ রাকিবুল ইসলাম পূর্বাচল প্রতিনিধি

রাজধানীর বনানীতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। চার দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে শনিবার দুপুরে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দৈনিক এদিন পত্রিকার কার্যালয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, ডিএমডি মাহাবুব আলম, সিও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমানসহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে গ্রাহক ও কর্মকর্তাদের জন্য ছিল নানা আয়োজন—মিষ্টিমুখ, কফি আড্ডা, পিঠা উৎসব ও অতিথি আপ্যায়নের বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য ছিল গেম জোন এবং প্রাপ্তবয়স্কদের জন্য আকর্ষণীয় পুরস্কারসহ র‍্যাফেল ড্র। চার দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র চার বছরের পথচলায় নর্থ সাউথ গ্রুপ গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকট সত্ত্বেও আবাসন খাতে সুনাম ধরে রেখে সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

উপস্থিত গ্রাহকরা জানান, অন্যান্য প্রতিষ্ঠিত কোম্পানির তুলনায় নর্থ সাউথ গ্রুপের সেবার মান আরও উন্নত। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে কাজ করবে এবং আবাসন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে শুধু আনন্দ নয়—ছিল চার বছরের সাফল্যের উদযাপন ও আগামীর পথচলার দৃঢ় অঙ্গীকার।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

রাজধানীতে জমকালো আয়োজনে নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫