ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মতলব উত্তরে বিএনপি’র মিছিলে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

যারা সন্ত্রাস করে তারা বিএনপি করে না : ড. জালাল উদ্দিন

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

Oplus_131072

যারা সন্ত্রাস করে তারা বিএনপি করতে পারে না, বিএনপি হচ্ছে শান্তির দল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা কখনও সন্ত্রাসে বিশ্বাস করে না। সাধারণ জনগণ হচ্ছে বিএনপি মূল শক্তি। বিএনপি’র আদর্শ যারা লালন করে, তারাই ভবিষ্যতে তারেক রহমানকে দেশের রাষ্ট্রনায়ক বানাতে কাজ করবে।
শনিবার (২১ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দূর্গাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করা হয় গত ৯ জুন নিশ্চিন্তপুর বাজারে বিএনপি’র শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে।

মতলব উত্তরে বিএনপি’র মিছিলে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিন।
ড. জালাল উদ্দিন আরো বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে এবং মনোনয়ন (ধানের শীষ) দেয়, তাহলে আমি সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শতভাগ প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব এবং বিজয়ী হয়ে একটি আধুনিক মতলব গড়বো। আমকে যদি দল নমিনেশন না দেয়, যাকে দেয় তার হয়ে আমি কাজ করব।
তিনি গত ৯ জুনের হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সেদিন বিএনপি’র শান্তিপূর্ণ মিছিলে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে আহত করে। যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারের চোখ তুলে ফেলার মতো নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। আজ এই মাঠে হাজারো নেতাকর্মীর উপস্থিতিই প্রমাণ করে যে আমরা এই বর্বরতার প্রতিবাদে ঐক্যবদ্ধ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য আলমগীর সরকার।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আ. মান্নান সাগর, যুবদল নেতা হিমেল, আনিসুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছাত্রনেতা নাজমুল হাসান জিসান, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর।
বক্তারা বক্তব্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে সংগঠিত আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

মতলব উত্তরে বিএনপি’র মিছিলে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

যারা সন্ত্রাস করে তারা বিএনপি করে না : ড. জালাল উদ্দিন

প্রকাশের সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫