ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোর শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ১২:০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
এস আর নিরব, যশোরঃ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে চট্টগ্রামের বোয়ালখালী থানার শিশু অপহরণ মামলার মূলহোতা আটক হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ চট্টগ্রামের বোয়ালখালী থানার চরনদ্বীপ ইউনিয়ন এলাকা থেকে আফরানুর (৮) নামে এক শিশু অপহৃত হয়। এ ঘটনায় পরদিন বোয়ালখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে বোয়ালখালী থানা পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি শার্শার গোড়পাড়া এলাকায় অবস্থান করছে। বিষয়টি শার্শা থানা পুলিশের সঙ্গে শেয়ার করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
শার্শা থানা পুলিশের একাধিক টিম বেনাপোল ও শার্শার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেনাপোল থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে নগদের এক এজেন্ট জহিরুলকে আটক করা হয়। তার একাউন্টে ৩ লক্ষ ৯৮ হাজার টাকা জমা হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এই অর্থ দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের। পরবর্তীতে ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রামের পূর্ব পরিচিত মহিউদ্দিন ব্যবসায়িক লেনদেনের পাওনা হিসেবে এই টাকা পাঠিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ২৭ মার্চ সন্ধ্যায় বেনাপোলের পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় মুক্তিপণের ৩ লক্ষ ৯৮ হাজার টাকা এবং একটি স্মার্টফোন।পুলিশের এই অভিযানে শিশু অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক করা সম্ভব হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকা।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

যশোর শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার

প্রকাশের সময় : ১২:০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫