এম আরিফুল ইসলাম (আরিফ) মঙ্গলবার বিকালে যশোর সদর উপজেলার, এনায়েতপুর ফজলুল উলুম মাদরাসার হলরুমে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইছালী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩নং ইছালী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের এর সভাপতিত্বে , প্রধান অতিথির বক্তৃতা করেন , জাতীয় উলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ, যশোর জেলার সহ-সভাপতি মুফতি ফুরকান আহমাদ কাসেমী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর সদর উপজেলা শাখার সভাপতি – আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস। জাতীয় উলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ যশোর জেলার সদস্য আলহাজ মুফতি মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ। যশোর বিসিএমসি কলেজ মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন – শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার সহ-সভাপতি, ও ইছালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সম্পাদক , প্রভাষক মোঃ বাবলুজ্জামান।
প্রতিবেদক এর নাম 











