ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের সাবেক এমপি আফিল উদ্দিনের মুরগী ফার্মে আগুন

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৯:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
এস আর নিরব যশোরঃ যশোরে আফিল মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে গেছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তাদের। তবে আগুন লাগার সূত্রপাত কিভাবে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের পর বিকেল সাড়ে ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা হয়নি।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে আফিল মুরগির ফার্মটি অবস্থিত।
খামারটির ম্যানেজার মফিজ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ম্যানেজার আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি ছিল। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিংয়ের স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
খামার মালিক শেখ আফিল উদ্দিন যশোর-১ আসন থেকে নৌকা প্রতীকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি পলাতক। তবে তাঁর ভাই শেখ বশির উদ্দিন বর্তমান অন্তর্বতী সরকারের বাণিজ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

যশোরের সাবেক এমপি আফিল উদ্দিনের মুরগী ফার্মে আগুন

প্রকাশের সময় : ০৯:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫