ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে পুরনো শত্রুতার জের ধরে মারামারি,আহত-১০ ‎

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 ‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎ ‎টাঙ্গাইলের মির্জাপুরে পুরনো শত্রুতার জের ধরে পাল্টাপাল্টি মারামারির ঘটনা ঘটেছে।উভয়পক্ষের আহত হয়েছে কমপক্ষে ১০ জন।পরে এক পক্ষ থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে। ‎ ‎গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর এলাকায় এই ঘটনা ঘটে। ‎ ‎স্থানীয়রা জানান,এই ঘটনায় উক্ত এলাকার সাধারণ মানুষ আতংকের মধ্যে রয়েছে।যেকোন সময় আবারো এমন ধরনের ঘটনা ঘটতে পারে বলেও তারা জানান।তারা আরো বলেন,জুলহাস এবং তার পরিবার এর লোক দ্বারা লতিফপুর চানপুর এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত লাঞ্চিত হচ্ছে,পুর্বেও একাধিক মামলা আছে কিন্তুু মামলার কোন ফলপ্রসু কিছু হয়নি। ‎ ‎গোড়াই এলাকার আহত জুলহাস মিয়া সহ অন্যান্যরা বলেন,ওরা আমাদের ওপর আগে হামলা করেছে।পরে আমরা কোনরকম জীবন নিয়ে সেখান থেকে ফিরে এসেছি।আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।তদন্ত চলছে।আমি আইন অনুযায়ী এই হামলার বিচার চাই। ‎ ‎চানপুর এলাকার আহত জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা বলেন,ওরা আমাদের ওপর আগে হামলা করেছে।পরে আমাদের ডাকচিতকারে লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করেছে।আমরা ওদের ভয়ে এখনো কোন আইনি পদক্ষেপ নিতে পারি নাই,তবে নেব। ‎ ‎লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি বলেন,মারামারি হয়েছে আমি জানি।আমি দুই পক্ষকেই শান্ত থাকতে বলেছি।আমি চাই এলাকায় শান্তি ফিরে আসুক। ‎ ‎তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত চলমান।তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। ‎ ‎এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

মির্জাপুরে পুরনো শত্রুতার জের ধরে মারামারি,আহত-১০ ‎

প্রকাশের সময় : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫