ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে দারুল উলুম আইয়ুব আলী মুন্সী নূরানী হাফেজিয়া ও কওমি মাদ্রাসা: হাফেজ তৈরির আদর্শ শিক্ষালয়

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

মোঃ নান্নু মিয়া – স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামে শান্ত, নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে দারুল উলুম আইয়ুব আলী মুন্সী নূরানী হাফেজিয়া ও কওমি মাদ্রাসা। দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে মাদ্রাসাটিতে শতাধিক শিক্ষার্থী হিফজ ও নূরানী পড়াশোনা করছে।

মাদ্রাসাটির পরিচালক ও সভাপতি মো. ইমান আলী মাস্টার জানান, শিক্ষার্থীদের শিক্ষা ও চরিত্র গঠনে প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করেন। পাশাপাশি সার্বিক সহযোগিতা করছেন মোহাম্মদ তোতা সরকার, মো. হেলাল মণ্ডল ও ডাক্তার হাসেম প্রামাণিকসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে পড়াশোনার মান ভালো এবং শিক্ষকরা সব সময় অভিভাবকের মতো আচরণ করেন। একজন শিক্ষার্থী বলেন, ‘মাঝে মাঝে আমরা দুষ্টামি করি, তখন শিক্ষকরা সামান্য শাসন করেন। তবে পরে ভালোভাবে বুঝিয়ে বলেন এবং সবার প্রতি স্নেহ দেখান।’

শিক্ষকরা জানান, শুধু ধর্মীয় শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্ব দেওয়া হয়। তারা বলেন, ‘কারও উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় না। আমরা চাই বাচ্চারা ভালো মানুষ হোক, সমাজের উপকারে আসুক।’

পরিচালনা কমিটির সদস্যরা জানান, ভবিষ্যতে মাদ্রাসার পরিসর ও সুবিধা বৃদ্ধি, লাইব্রেরি স্থাপন এবং আধুনিক শিক্ষাসামগ্রী সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্থায়ী ভবন, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিবেদনে মাদ্রাসাটি ইতোমধ্যে এলাকায় একটি আস্থার কেন্দ্র হয়ে উঠেছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

taipur rahman

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

মির্জাপুরে দারুল উলুম আইয়ুব আলী মুন্সী নূরানী হাফেজিয়া ও কওমি মাদ্রাসা: হাফেজ তৈরির আদর্শ শিক্ষালয়

প্রকাশের সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫