ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মতলব দক্ষিণে নারায়নপুর পৌরসভায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান : মুফতী মানসুর আহমদ সাকী

  • লিয়াকত হোসাইন
  • প্রকাশের সময় : ১০:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এর সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী বলেছেন, “মতলবের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
মঙ্গলবার (৮ জুলাই) মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভায় দলীয় নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, একটি উন্নত ও সচেতন সমাজ গঠনের জন্য প্রয়োজন মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট মতলব’। এই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে আমাদের অগ্রাধিকার। পাশাপাশি জনগণের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও নাগরিক সেবা ডিজিটাল করার মাধ্যমে একটি আধুনিক মতলব গড়তে চাই আমরা।”
সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা মুফতী মানসুর আহমদ সাকীর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাতপাখা’তে ভোট দিয়ে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

মতলব দক্ষিণে নারায়নপুর পৌরসভায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান : মুফতী মানসুর আহমদ সাকী

প্রকাশের সময় : ১০:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫