ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৯:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে । সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে শুরুতে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়-সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় বীর মুক্তিযোদ্ধা হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেন। এ সময় শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন-সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা

প্রকাশের সময় : ০৯:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪