ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে বিপুল পরিমাণ গাঁজা সহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ১১:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর মাদক ও অস্ত্রবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও মতলব উত্তর থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মো. সাব্বির হোসেন (২৮) ও মো. শহিদুল (৪৩) নামে দুই জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, আটকৃত দুইজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পূর্বেও অভিযোগ ছিল। উদ্ধারকৃত গাঁজাসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর এই মাদক ও অস্ত্র বিরোধী অভিযান শুরু হয় এবং তা চলমান রয়েছে। জেলা জুড়ে অবৈধ অস্ত্র, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

মতলব উত্তরে বিপুল পরিমাণ গাঁজা সহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫