মতলব উত্তরে ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮) পৌর এলাকার নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. সুমন সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সেলিম প্রধানের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলডিপির যুগ্ম মহাসচিব ও চাঁদপুর-২ আসনে ২০ দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী, “সৈরাচার, ফ্যাসিবাদ ও খুনি হাসিনার” বিরুদ্ধে রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত মো. বিল্লাল হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর উপজেলা এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মহিবউল্যা খোকন, উত্তর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. জামান পাটোয়ারী।
সভায় আরও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর এলডিপির সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বেপারী, পৌর গনতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফ প্রধান, উপজেলা গনতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুসুফিয়ান (শুভ), সহ-সাংগঠনিক সম্পাদক আবু নেছার, ছিটু হোসেন দরজি প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. বিল্লাল হোসেন মিয়াজি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের হাসিনা অবৈধভাবে ক্ষমতায় বসে ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে হাসিনা তার দলবল নিয়ে ভারতের পালিয়ে গিয়ে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। লিভারেল ডেমোক্রেসি পার্টি (এলডিপি) প্রতিষ্ঠাতা কর্নেল অলি আহমদ এর আদর্শে বিশ্বাসী গণতান্ত্রিক যুবদলকে এখন রাজপথে সক্রিয় হতে হবে। ছেংগারচর থেকে শুরু করে চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর ও দক্ষিণ) প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারণ আমরা কঠিন আন্দোলন আজকে এই পর্যন্ত এসেছি। আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের, ভোটের অধিকার ফিরিয়ে আনার।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি রাজনীতি করি। দল যদি আমাকে চাঁদপুর-২ আসনে মনোনয়ন দেয়, আমি এই এলাকার প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করবো, তাদের কণ্ঠস্বর হবো জাতীয় সংসদে।
সভা শেষে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
ইসমাইল খান টিটু 









