আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোমরা ইউনিয়নবাসীর আয়োজনে ভোমরা স্থলবন্দর এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। বিশেষ কোনো ব্যক্তি হিসেবে আসিনি। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে, এই প্রতীকের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “ধানের শীষ মানে গণতন্ত্রের প্রতীক, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার প্রতীক। সাতক্ষীরা সদর ও দেবহাটার উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।”
আব্দুর রউফ বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। একই সঙ্গে ভোমরাকে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়ে বলেন, “কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগান বাস্তবায়নে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, হাবিবুর রহমান হাবিব, নাছিম ফারুক খান মিঠু, রফিকুল আলম বাবু, অ্যাডভোকেট নুরুল ইসলাম, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, হাদিউজ্জামান বাদশা, বজলুর রহমান, নাজমুল আলম মিলন, সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।
জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীক, ব্যানার, ফেস্টুন ও প্রার্থীর ছবি সম্বলিত টি-শার্ট পরে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো জনসভাস্থল। বিকেল তিনটার আগেই ভোমরা স্থলবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সর্ব শেষ:
ভোমরাকে আধুনিক স্থলবন্দর করার প্রতিশ্রুতি আব্দুর রউফের
-
মুহাম্মদ হাফিজ : - প্রকাশের সময় : ০৬:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- ২৪৪ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত















