ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ১৭ লাখ টাকার কসমেটিকস সহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
এস আর নিরব, যশোর। যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৮৬ হাজার ৩১০ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ এপ্রিল) সকালে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির টহলদল ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের চকলেট ও খাদ্যসামগ্রী, ঔষধ, পাতার বিড়ি, বাবা জর্দ্দা এবং বিভিন্ন প্রকার কসমেটিকস পণ্য জব্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে,যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এমন আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

বেনাপোল সীমান্তে ১৭ লাখ টাকার কসমেটিকস সহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক

প্রকাশের সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫