ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

  • এস আর নিরব, যশোর
  • প্রকাশের সময় : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ মে) সকাল থেকে বেনাপোল বিওপি ও আইসিপি এলাকায় টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্যপণ্য ও কসমেটিকস সামগ্রী জব্দ করে। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাচালান ও মাদকদ্রব্য রোধে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়।
 তিনি আরও জানান, সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

বেনাপোলে বিজিবির অভিযানে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশের সময় : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫