নাটোর প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পৌর সদরের লক্ষ্মীকোল বাজারে এ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল।
কর্মসূচিতে বক্তারা সরকারের ব্যর্থতা তুলে ধরে জনগণকে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রতিবেদক এর নাম 









