ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বড়দল ইউনিয়নে বিএনপির সমাবেশে উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতিতে ভোটারদের আকৃষ্ট করলেন কাজী আলাউদ্দিন

আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা এবং বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বিএনপির একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়াট স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনসভায় বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টুর সভাপতিতে ও সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, আব্দুর রশিদ মিয়া, রবিউল আউয়াল ছোট, আব্দুল আলিম, মোহাম্মদ তুহিন উল্লাহ, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরে আলম আলম সরোয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমূখ।

সমাবেশের শুরুতে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে মানিকখালী ব্রিজের টোল মুক্ত করে জনভোগান্তি দূর করব, আশাশুনি উপজেলার কোন খালে নেটপাটা থাকবে না, সকল খালের দখলমুক্ত করে খাল ও নদী পুনরখোনের মাধ্যমে জলবদ্ধতা নিরসন করব, বড়দলের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবো। এ অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

বড়দল ইউনিয়নে বিএনপির সমাবেশে উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতিতে ভোটারদের আকৃষ্ট করলেন কাজী আলাউদ্দিন

প্রকাশের সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫