মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।
বকশীগঞ্জ থানা পরিদর্শন করলেন জামালপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
১৭ ডিসেম্বর (বুধবার) জামালপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বকশিগঞ্জ থানা পরিদর্শনে আসেন।
পুলিশ সুপার বকশিগঞ্জ থানায় পৌঁছালে বকশীগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন তাঁকে উষ্ণ অভ্যর্থনা এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং দায়িত্ব পালনের গতিশীলতা আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সন্তোষজনক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে আন্তরিকতা ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় বকশীগঞ্জ থানার অফিসার ও ফোর্সেদের নানাবিধ সমস্যা ও মতামত পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাসমূহ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এর আগে পুলিশ সুপার বকশীগঞ্জ থানাধীন ধানুয়া–কামালপুর এলাকার খ্রিস্টান গির্জা (চার্চ) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বকশিগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, বকশিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেনসহ থানার সকল অফিসার ও ফোর্স।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 















