ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অভিযান পরিচালনা করেন জামালপুর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে একটি দল।
দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম বলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণসহ ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন। সেবার মান ও খাবারের মান সম্পর্কে ধারণা গ্রহণ করেন এবং প্যাথলজি সেবা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের পয়ঃনিষ্কাশন ও সার্বিক পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিন যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন । এছাড়াও রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন।

দুদক সূত্রে জানা যায়, সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম চলতি পথে গাড়ীতে থাকায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান।

প্রকাশের সময় : ০৯:৫১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫