ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আব্দুল কাইয়ুম সাহেবের পৃষ্ঠপোষকতায় আগামী ১৩ সেপ্টেম্বর বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন সময়ে বহিষ্কৃত, ত্যাগী এবং পদ বঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে যে কর্মী সমাবেশের আয়োজন করেছে তার প্রতিবাদে বকশীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাংবাদ সম্মেলনের আয়োজন করে।

০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৫.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা অসাংগঠনিক কার্যকলাপের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে বকশীগঞ্জ উপজেলা বিএনপি নিজেদের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
এ সময় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স তার বক্তব্যে বলেন,
বিগত ১৭ বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা হামলা জেলখানা থেকে শুরু করে সকল বিষয়ের সাহায্য সহযোগিতা করেছে কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। তার পৃষ্ঠপোষকতায় বিগত ফ্যাসিস্ট সরকারের সমস্ত আন্দোলন সংগ্রামকে আমরা মোকাবেলা করেছি। সেদিন আইজি মহোদয় আপনি আমাদের নেতা থাকলেও যারা আমরা মামলায় পড়েছি, যারা আমরা আওয়ামী লীগের রোশানলের শিকার হয়েছি আপনি আমাদেরকে খোঁজখবর নেননি তারপরও আমরা আপনার প্রতি শ্রদ্ধা রাখতে চাই এবং আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যারা বিএনপির দিকনির্দেশনা না মেনে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিগত পৌর নির্বাচনে যারা ফখরুজ্জামান মতিন কে বহিষ্কার করা হয়েছে এবং উপজেলা নির্বাচনে রউফ তালুকদার কে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র একটি সাংগঠনিক কমিটি ঢাকা সত্ত্বেও বহিষ্কৃত লোকদের নিয়ে যদি কোন কর্মসূচি করেন তাহলে আমরা যারা বিএনপি করি আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হওয়াই স্বাভাবিক। বকশীগঞ্জ বিএনপি’র যে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমেই আব্দুল কাইয়ুম সাহেবকে সাথে নিয়ে কর্মী সমাবেশসহ সকল কর্মসূচি পরিচালনা করব। তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আগামী নির্বাচনে যাকে ধানের শীষ প্রতীক দেবে আমরা তার নির্বাচন করব।
তাই আমরা সাংগঠনিকভাবে এ কর্মী সমাবেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। আশা করি তিনি এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এ সময় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমকে উদ্দেশ্য করে বলেন আমরা আপনার আশীর্বাদ চাই এবং মনে করি আগামী দিনে আপনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমাদের সাথে থাকবেন। বিএনপিকে বিপদগামী করার জন্য কোন কর্মসূচি আপনি হাতে নিবেন না। আর যদি আপনি কর্মসূচি নেন তাহলে আমরা সাংগঠনিকভাবে সেটা প্রতিরোধ বা প্রতিবাদ করার চেষ্টা করব।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫