ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়কের বিরুদ্ধে কারণ দর্শানোর  নোটিশ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়দুল ইসলাম শামীম এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

০৬ জানুয়ারি (মঙ্গলবার) জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিকের স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্ব শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রদলের আহবায়কের মত দায়িত্বশীল পদে অসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে উপজেলা ছাত্রদলের আহবায়কের পদ হইতে সাময়িক শোকজ করা হইল এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি ও সম্পাদকের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।

জানা গেছে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম খাদিজা নামের এক মেয়ের প্রেমে আসক্ত হয়ে পড়েন। ০১ লা জানুয়ারী খাদিজার স্বামীর বাড়ীতে অবস্থান কালে তার স্বামী তাকে আটক করেন। সে সময় খাদিজা এলাকাবাসীর চাপে প্রথম স্বামীকে তালাক দিয়ে জোবায়দুল ইসলাম শামীমকে বিয়ে করেন। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদল তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়দুল ইসলাম শামীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জুবায়দুল ইসলাম শামীমকে সাময়িক শোকজ করা হয়েছে। তার বক্তব্য যদি আমাদের কাছে সঙ্গতিপূর্ণ মনে হয় তাহলে ঠিক আছে আর যদি অসঙ্গতিপূর্ণ মনে হয় তাহলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়কের বিরুদ্ধে কারণ দর্শানোর  নোটিশ।

প্রকাশের সময় : ০৫:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬