ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ৫ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ।

জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ৫জন সাংবাদিককে প্রাননাশের হুমকি দিয়েছেন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু।
২২ জুন বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।
জানা যায়, এডিপির অর্থায়নে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ী হইতে সামাদ হাজীর বাড়ী পর্যন্ত রাস্তা সিসি ঢালাইয়ের কাজে ৯ লাখ ৩ হাজার টাকা বরাদ্ধ হয়। বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পলাশ নিজেই উক্ত প্রকল্পের সভাপতি। অতি নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার নির্মাণ কাজ করায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরেজমিনে যান ৫জন সাংবাদিক। নির্মাণ কাজের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি সোহেল রানা পলাশ। সোহেল রানা পলাশ দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণী সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক একুশে বাণী সাংবাদিক বাধন মোল্লাহ ও জামালপুর বার্তা সাংবাদিক ইমরান সরকারকে অকথ্য ভাষায় গালাগালিসহ প্রাননাশের হুমকি দেন। এমনকি চেয়ারম্যান তাদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিকরা চেয়ারম্যানের আক্রমন থেকে রক্ষা পায়।
এ বিষয়ে ২১ জুন শনিবার দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু বাদী বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, ঘটনাস্থলে সামান্য ভুলবুঝাবুঝি হয়েছে। তৎসময়ে সাংবাদিকদের সাথে অশালিন আচরণ করা সঠিক হয়নি। অনাকাংখিত ভাবেই ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগের আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে চুড়ান্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

বকশীগঞ্জে ৫ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ।

প্রকাশের সময় : ০৪:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫