ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ১০ জন।

বকশীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ১০ জন মুসুল্লী।

এলাকার মুসুল্লিদের নামাজের প্রতি আকৃষ্ট করতেই ব্যতিক্রমী পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল রানা আকন্দ। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে বকশীগঞ্জের ১০ জন মুসুল্লী।

০৩ অক্টোবর (শুক্রবার) এশার নামাজের পর মিয়াপাড়া জামে মসজিদে এ পুরস্কার  বিতরণ করা হয়।

জানা যায়, ৪০ দিন আগে ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সোহেল রানা আকন্দ ঘোষণা দিয়েছিলেন মসজিদের আশেপাশে যে মুসুল্লী একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে ও ফজরের নামাজ আদায় করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।

সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক মুসুল্লী নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন এমন ১০ জনের হাতে শুক্রবার সেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

এলাকার মুসুল্লীদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদ মুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এমন ব্যতিক্রমী উদ্যোগকে অনেকেই  স্বাগত জানিয়েছেন।

মিয়াপাড়া জামে মসজিদের খতিব মুফতি মাসউদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর -০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর জামাতের আমির মৌ: আব্দুল  মতিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) হিসাব বিভাগের প্রধান  মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বিআরডিবি উপ-পরিচালক জাহিদুল ইসলাম চঞ্চল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্টার মোহাম্মদ জাহিদ আলম পান্না, সিটি ব্যাংকের ভিপি সাইফুল ইসলাম মাসুম, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, লাবলু আকন্দ, হযরত আলী আকন্দ, মিয়াপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক সহযোগিতাকারী অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল রানা আকন্দ বলেন, আমার পরিবার সমাজে গরিব-দুখী অসহায় মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছে ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেয় যতদিন জীবিত আছি মানুষের সেবায় ও  কল্যাণে কাজ করে যাব। এ সময় অত্র এলাকায় তিনি একটি কবরস্থান নির্মাণের গুরুত্ব আরোপ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

বকশীগঞ্জে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ১০ জন।

প্রকাশের সময় : ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫