বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারুণ্য নির্ভর আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন স্বেচ্ছাসেবক মানে হচ্ছে বিনা পারিশ্রমিকে স্ব-ইচ্ছায় শ্রম দেওয়া। দেশের কল্যানে স্ব-ইচ্ছায় শ্রম দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহব্বান জানানোর মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বকশীগঞ্জ পৌর শহরে বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা বিএনপি সহ উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
২০ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করে।
এ সময় দলীয় নানারকম ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এসে মিছিলে যোগদেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌরশহর।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, আলহাজ্ব মোহাম্মদ মানিক সওদাগর, আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান মিস্টার, সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি গাজীউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুর রহমান মমতাজ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দাদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি জোবায়দুল ইসলাম শামীম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল হক দুলাল।
প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 















