জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ির পাশে জলপাই গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাম আক্তার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
০৩ আগষ্ট (রবিবার) বিকেলে উপজেলার সীমারপার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লাম আক্তার বকশীগঞ্জ পৌরসভার সীমারপার তালতলা এলাকার মোঃ শহিদুল্লাহ দিপু ও শাপলা আক্তারের মেয়ে।
সে উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে লাম আক্তার বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময়ে বাড়িতে ফেরত না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে তার বসতঘরের দক্ষিণ পাশের একটি জলপাই গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছিল লাম আক্তারের। ধারণা করা হচ্ছে, এ থেকেই সে মানসিক অস্থিরতায় তার এই সিদ্ধান্ত হতে পারে।
এ বিষয়ে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহম্মেদ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারন জানার চেষ্টা চলছে ।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 














