ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সার গুদাম ও আলু হিমাগার স্থাপনের দাবীতে স্মারকলিপি প্রদান।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি সার গুদাম এবং একটি বীজআলু সংরক্ষনের জন্য হিমাগার স্থাপনের দাবিতে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১৬ জানুয়ারী (শুক্রবার) জামালপুর সমিতির বার্ষিক বনভোজনে এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে স্মারকলিপি প্রদান করেন অ্যাডভোকেট মো. সোহেল রানা আকন্দ।

স্মারকলিপিতে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী ইশতেহারে বকশীগঞ্জ উপজেলায় ০১ টি সার গুদাম এবং ০১ টি বীজ আলু সংরক্ষন জন্য একটি হিমাগার স্থাপন করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য বিশেষ  অনুরোধ জানান।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা এবং বকশীগঞ্জের পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলা,  ইসলামপুর উপজেলা, দেওয়ানগঞ্জ উপজেলা কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারি উপজেলার শতকরা ৮৫-৯০ ভাগ জনগণ কৃষি পেশার সাথে জড়িত।
এই ৫টি উপজেলায় বিপুল পরিমাণ আলুচাষসহ ভূট্টা, ধান, ইক্ষু, গম, সকল প্রকার শাক সবজী উৎপাদন হয়। এ জনপদপ প্রায় ১৫ লাখ মানুষ কৃষি উপকরন সংগ্রহের জন্য প্রায় ৫০-৯০ কিলোমিটার দূরে জামালপুর সদর এবং মেলান্দহ উপজেলায় গিয়ে বীজ ও সার সংগ্রহ করতে হয়।  ফলে অত্র এলাকার কৃষক যথাসময়ে বীজ  ও সার সংগ্রহ করতে অনেক ভোগান্তির শিকার হয় তাছাড়া কৃষি উপকরন গুলো সংগ্রহের জন্য কৃষকের খরচও অনেকগুনে বেড়ে যায়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বিদ্যমান সার গুদামসমুহ রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন ও নতুন সার গুদাম নির্মাণ প্রকল্প এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে হিমাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় সরকারি নীতি অনুযায়ী কৃষি সংক্রান্ত সকল সুবিধাদি কৃষকের দূরগোড়ায় পৌছে দেওয়া লক্ষ্যে ৫টি উপজেলার কেন্দ্রবিন্দু বকশীগঞ্জ উপজেলায় ২০০০ টন ধারণ ক্ষমতার ০১ টি সার গুদাম এবং ১০০০ টন ধারণ ক্ষমতার ০১ টি বীজ আলু সংরক্ষনের হিমাগার স্থাপন জরুরি।

এতে বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও মৌজায় ১৯৮৪-৮৬ সালে ৩/৪ একর জমির উপর নির্মিত একটি সাব-জেলখানা ও হেলিপ্যাড দীর্ঘদিন ধরে অব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সরকারি এই পরিত্যক্ত সম্পদ কৃষি কাজে ব্যবহার করা গেলে পুরো অঞ্চলের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয়।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

বকশীগঞ্জে সার গুদাম ও আলু হিমাগার স্থাপনের দাবীতে স্মারকলিপি প্রদান।

প্রকাশের সময় : ০৯:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬