জামালপুরের বকশীগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ইসমাইল সিরাজীর কতৃক দায়েরকৃত মামলায় জেল হাজতে সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর (রোববার) সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন—সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মতিন রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী।
বক্তারা অভিযোগ করে বলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী ব্যক্তিস্বার্থে সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিরাজী তার বোন স্বপ্না বেগমের স্বামী এবং দেবর সাংবাদিক লিমনকে মামলায় আসামি করেন।
গত ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক লিমনকে জেলহাজতে পাঠানো হয়। অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও লিমনের মুক্তি দাবি করেন বকশীগঞ্জের কর্মরত সাংবাদিকরা।
এ সময় বকশীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব সহ বকশীগঞ্জের কর্তব্যরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই নিলাখিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল সিরাজী তার ভগ্নিপতি ও অপর দুইজনকে আসামি করে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভগ্নিপতির ভাই সাংবাদিক মনিরুজ্জামান লিমনকেও আসামি করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 














