রফিক ফাউন্ডেশন বকশীগঞ্জ, জামালপুর এর উদ্যোগে বকশীগঞ্জে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-5 প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
০২ আগষ্ট (শনিবার) সকালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার হলরুমে ১২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এ সম্মাননা দেয়া হয়।
বকশীগঞ্জ মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে রফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রফিক ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক শিক্ষা (মাধ্যমিক ও শিক্ষা বিভাগ) মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম, রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ, শ্রীবরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, রহিমা সালাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাসান বিন রফিক, চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, মোঃ আবদুল আউয়াল, খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাবেক সুপার ছামিউল হক আনছারী, এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, কলকিহারা বাগাডুবি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, রফিক ফাউন্ডেশনের পরিচালক নুর ডায়াগনোস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আবদুল মতিন প্রমূখ।
উল্লেখ্য, ২০০২ সালে মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় রফিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় দরিদ্র, দুর্ঘটনায় কবলিত আহত এবং অসুস্থ মানুষের পাশে দাড়াঁনো, বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, ত্রান সহায়তা,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, বিনামূল্যে সেলাই মেশিন বিতরন, বেকারত্ব দূরীকরন, বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ড করে আসছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাট্টাজোর নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুনুর রশীদ।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 









