ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে মিল্লাতের সমর্থনে যুবদলের নির্বাচন প্রচারণা মিছিল।

 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের সমর্থনে বকশীগঞ্জে বিশাল মিছিল করেছে উপজেলা যুবদল।

মিছিল পূর্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল করে উপজেলা যুবদল।
০১ ডিসেম্বর (সোমবার) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদ মেহেদী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি প্রমুখ।
নেতাকর্মীরা বলেন, “এম রশিদুজ্জামান মিল্লাত শুধু বিএনপির নেতা নন, তিনি এই অঞ্চলের মানুষের হৃদয়ের মানুষ। তার দূরদর্শী নেতৃত্ব তাকে জাতীয় নেতায় পরিণত করেছে। আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা বিশ্বাস করি।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

বকশীগঞ্জে মিল্লাতের সমর্থনে যুবদলের নির্বাচন প্রচারণা মিছিল।

প্রকাশের সময় : ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫