জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধানুয়া কামালপুর ইউনিয়নে লাউচাপড়া এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ কাটার অপরাধে ও নিলক্ষিয়া ইউনিয়নে দশানী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
০৮ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকালে বকশীগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। অভিযানে মাটির উপরিভাগ টপ সয়েল কাটার অপরাধে খোকন মিয়া নামের এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং নিলক্ষিয়া ইউনিয়নের দশানী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 














