জামালপুরের বকশীগঞ্জে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) সহ বিভিন্ন রাজনৈতিক দলের মেরুরচর, বাট্টাজোড় ও বগারচর ইউনিয়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন।
০৬ ফেব্রুয়ারী (শুক্রবার) বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রায় দুইশতাধিক নেতাকর্মী সমর্থক আনুষ্ঠানিক ভাবে যেগদান করেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর–১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী।
এ সময় বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে যোগদান কারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। অন্যান্যদের মধ্যে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিন,অফিস সম্পাদক আবুল কালাম আজাদ,পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মিষ্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেনসহ জামায়াত,শিবির ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি থেকে আসা দলীয় নেতাকর্মীরা বলেন, দু:সময়ে দলের জন্য কাজ করেছি কিন্তু দলের কাছ থেকে প্রাপ্য সম্মান পাইনি। জামায়াতে ইসলামী তথা এডভোকেট নাজমুল হক এর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগদান করলাম। আজীবন জামায়াতে ইসলামীর সঙ্গে দিনের পথে কাজ করে যাবেন বলে তারা জানান।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 









