জামালপুরের বকশীগঞ্জে মালিবাগ মোড়ে উত্তরা প্লাজার তৃতীয় তলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
১০ আগষ্ট (রবিবার) সন্ধার দিকে মালিবাগ মোড়ে উত্তরা প্লাজার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিলক্ষিয়া চকপাড়া গ্রামের বাসিন্দা সাহেব আলীর পুত্র ও সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির অফিস সহায়ক জাহিদ মিয়া ওরফে জজ মিয়া সন্ধার দিকে উত্তরা প্লাজার তৃতীয় তলায় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সাইনবোর্ড আটকাতে গেলে তার হাতে থাকা একটি মই অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পরে। পরে স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদ মিয়া ওরফ জজ মিয়া উক্ত ভবনের তৃতীয় তলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বকশীগঞ্জে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন বিদ্যুৎস্পৃষ্ঠে মৃত্যুর খবরটি জেনেছি এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 














