ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে বিএনপি নেতা সাবেক মেয়রের বহিস্কারাদেশ প্রত্যাহার

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৮:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

এম মাসুদ রানা ॥
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কৃত বিএনপি নেতা সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক আহবায় ফখরুজ্জামান মতিনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ১৮ জানুয়ারি রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়,দলীয় সিদ্ধান্ত অমান্য করে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুজ্জামান মতিন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপির সাধারণ প্রাথমিক পদ সহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিস্কার করা হয়। বিএনপির সহ দপ্তর সম্পাদক মো.তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত পত্রে তাকে বহিস্কার করা হয়। বহিস্কারের পর ২০২৪ সালে ৯ মাচ অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিয়ে আওয়ামীলীগের তিন মেয়র প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।
এ ব্যাপারে সাবেক পৌর মেয়র মো. ফখরুজ্জামান মতিন বলেন,শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমি। দল আমার বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ত্রয়োদশ নির্বাচনে জামালপুর-১ এ আসনে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত করে এর প্রতিদান দিতে চাই।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

বকশীগঞ্জে বিএনপি নেতা সাবেক মেয়রের বহিস্কারাদেশ প্রত্যাহার

প্রকাশের সময় : ০৮:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬