জামালপুরের বকশীগঞ্জে বিএনপির ত্যাগী ও পদ বঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বকশীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ত্যাগী ও পদ বঞ্চিত নেতাকর্মীদের অস্থায়ী কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম সাহেবের আয়োজনে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে কেক কেটে এবং মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয় পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশা,
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক ভিপি ফরিদ উদ্দিন ফরিদ, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাকিবুল হাসান বাবুল, কেইউ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক পুলিশ সুপার মোজাম্মেল হক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান ফিরুজ, সাবেক যুগ্ন আহবায়ক বিদ্যুৎ সরকার, বগারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ূন কবীর, মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিদুল আল আমিন রঞ্জু,
সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল আনছারী, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রহিম বাঙাল,
সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোতালেব সরকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জ্বল, পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল, ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আল আমিন।
এ সময় বক্তরা বলেন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তখন থেকেই একটি নতুন স্বনির্ভর বাংলাদেশের সূচনা ঘটে। দীর্ঘদিন ধরে বিএনপি দেশের সকল সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে সুন্দর, কল্যাণমুখী, এবং শক্তিশালী একটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বক্তরা আরও বলেন আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তাঁর নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।
ত্যাগী ও পদ বঞ্চিত নেতারা বিএনপি’র বর্তমান কমিটিকে ইঙ্গিত করে বলেন আপনারা আওয়ামী দূষর নিয়ে কমিটি করেছেন তারা এখন বিভিন্ন অপকর্ম করছে।কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, জুলুম, নির্যাতন মেনে নেওয়া হবে না।
এছাড়াও আগামী নির্বাচনে বিএনপি’র চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম সাহেবের পক্ষে কাজ করে তার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় সাত ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 









