ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল।

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (রোববার) দুপুরে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশ থেকে বকশীগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপির) কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদপদবী দেওয়ায় এনসিপি কমিটি বিলুপ্তি এবং ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহারিয়ার আহমেদ সুমন, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন, গণঅধিকার পরিষদ, বকশীগঞ্জ উপজেলার শাখা’র সদস্য সচিব আমির হোসাইন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহম্মেদ সায়েম, ছাত্রদল নেতা খন্দকার কাজলসহ অনেকেই।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

বকশীগঞ্জে জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল।

প্রকাশের সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫