ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি ও মাঠে চাষযোগ্য লাউ, বেগুন, মিষ্টি কুমড়া এবং বিভিন্ন শস্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।

০৫ অক্টোবর (শনিবার) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮২০ জন কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম হাসানসহ বিভিন্ন এলাকার কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রত্যেক কৃষককে বিনামূল্যে লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার বীজের পাশাপাশি ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

বকশীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

প্রকাশের সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫