জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চিনারচর গ্রামের বাসিন্দা খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাবিবুর রহমান হাবিবুল্লাহ (৫২) অপরজন হল সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহার আলী (৫৫)।
১৭ (ডিসেম্বর) বুধবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালীবাগ এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। অপরদিকে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মোজাহার আলীকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 















