ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের স্কুলমোড় বাজারে অবৈধভাবে সার মজুদের দায়ে আবু তাহের নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

০৯ নভেম্বর (রবিবার) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য এবং বকশীগঞ্জ থানা পুলিশ সহায়তা করেন।
অভিযানে অনুমোদনবিহীন ভাবে ২২৭ বস্তা সার মজুদের প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা জানান, অভিযান চলাকালে সার বিক্রির লাইসেন্স, সংরক্ষণের নিয়মাবলি ও মূল্যতালিকা যাচাই করা হয়। কৃষকের স্বার্থ রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা।

প্রকাশের সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫