ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুর বিচারের দাবিতে মানববন্ধন।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল করার প্রতিবাদে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

৩০ জুলাই (মঙ্গলবার) দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামানে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচি থেকে তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়।
তথ্যসূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ জুন বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা হয়। হামলায় গুরুত্বর আহত সাংবাদিক নাদিম চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন ময়মনসিংহ হাসপাতালে মারা যায়। ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামী করা হয়। এ ঘটনার পর ২০২৩ সালের ২০ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয় মাহমুদুল আলম বাবুকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক  বরখাস্ত করে। পরে জামিনে এসে মাহমুদুল আলম বাবু উচ্চ আদালতে রিট করেন। সর্বশেষ স্থগিতাদেশ প্রত্যাহারের প্রেক্ষিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ২৮ জুলাই সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করার জন্য ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান বরাবর একটি অফিস আদেশ জারি করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পরই ফুসে উঠে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
বিক্ষুব্ধ জনতা ৩০ জুলাই মঙ্গলবার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুকে চেয়ারম্যান পদে বহালের আদেশ প্রত্যাহার ও তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ সুমন ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের জামালপুর জেলার প্রধান সমন্বয়ক আল মানছুর মুহিদ। পরে বিক্ষুপ্ত জনতা সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুর বিচারের দাবিতে মানববন্ধন।

প্রকাশের সময় : ০৫:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫