ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফরম ফিলাপের ফি বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

  • মোঃ হাফিজুল ইসলাম,
  • প্রকাশের সময় : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা :জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ফরম ফিলাপের ফি বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন জাহাঙ্গীর আলম, ফাহমিদ হায়দার (গণিত), রুহুল আমিন (ইস.), নূরে আলম (হিসাব বিজ্ঞান), চম্পা খাতুন, ইমাম হোসাইন, মুনজর মোর্শেদ হৃদয় (রসায়ন), আফিয়া মোবাশ্বেরা, নুসরাত তামান্না ও হুসনা খাতুন। শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, হঠাৎ করে ফরম ফিলাপের ফি বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষে অতিরিক্ত ফি বহন করা সম্ভব নয়। এতে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ইস্কুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকার বেশি নয়, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা। পাশাপাশি ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

ফরম ফিলাপের ফি বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রকাশের সময় : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫