আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক বাছায়ে বিএনপি’র ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করা হয়েছে। এর মধ্যে জামালপুরের পাঁচটি আসনে প্রাথমিক বাছায়ে বিএনপির-৫ প্রার্থী মনোনীত করেছে।
০৩ নভেম্বর (সোমবার) বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক বাছায়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, জাামলপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ফরিদুল কবীর তালুকদার শামীম ও জামালপুর-৫ (সদর) আসনে এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন- এর নাম ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 















