ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা—আনুলিয়ায় কাজী আলাউদ্দিনের প্রতিশ্রুতি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। বুধবার বিকেলে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠের গ্যালারি ছাড়িয়ে আশপাশের এলাকায় দাঁড়িয়ে দর্শকদের ঢল খেলাকে পরিণত করে এক উৎসবে।

৩ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ ও হাজিপুর ইয়ং স্টার ক্লাব। খেলার শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায়। প্রথমার্ধের ২২ মিনিটে হাজিপুর ইয়ং স্টার ক্লাবের বিদেশি ফুটবলার জেরি গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র ৯ মিনিট পরই মিতালী সংঘের ইব্রাহিম গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ। টানা দুটি গোল করে ৩–১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় তারা।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। ট্রফি প্রদান মুহূর্তে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ, উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা।

সমাপনী বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে বাঁচাতে খেলাধুলাই সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক মডেল মিনি স্টেডিয়াম নির্মাণ করব।” তিনি আরও জানান, স্থানীয় জনদুর্ভোগ লাঘব করতে টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানির সংকট সমাধান এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে তাঁর।

খেলা শেষে পুরো আনুলিয়া এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দের রেশ, ফুটবল ও উন্নয়ন প্রতিশ্রুতিতে মুখর হয়ে ওঠে দর্শক ও সমর্থকেরা।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা—আনুলিয়ায় কাজী আলাউদ্দিনের প্রতিশ্রুতি

প্রকাশের সময় : ০৪:৫১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫