সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন বেদনা নদীর স্লুইসগেটের খালটি অবশেষে পরিষ্কার করেছে স্থানীয় যুবকদের সংগঠন “কুইক রেসপন্স টিম”। গত ২২ আগস্ট (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এই খাল পরিষ্কারের মহতী কার্যক্রম। এতে নেতৃত্ব দেন হযরত আবু বকর (রা.) কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ আব্দুস সাত্তার ও সমাজসেবক আবু রাসেল। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এলাকার যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবত খালটি শেওলা, আগাছা ও আবর্জনায় ভরে থাকায় বর্ষা মৌসুমে পানি নদীতে নামতে পারে না। এর ফলে প্রতি বছর মাছখোলা ৩ নং ওয়ার্ড, দামারপোতা কলোনি এবং আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ৪-৫ মাস পানিবন্দী অবস্থায় থাকে। এই ভোগান্তি লাঘবে ‘কুইক রেসপন্স টিম’ের সদস্যরা উদ্যোগ গ্রহণ করেন এবং মাত্র কয়েক দিনের মধ্যেই খালটি পরিষ্কার করতে সক্ষম হন। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক বছর পর তারা এ ধরনের উদ্যোগের সুফল পেলেন। এ উদ্যোগের খবর সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও-র দৃষ্টিগোচর হলে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারীদের জন্য নাস্তার ব্যবস্থাসহ আর্থিক সহায়তা প্রদান করেন। গ্রামবাসী এবং কুইক রেসপন্স টিম ইউএনও স্যারের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিঃসন্দেহে এটি একটি অনুকরণীয় উদ্যোগ—যা প্রমাণ করে, সচেতন ও ঐক্যবদ্ধ নাগরিক সমাজ চাইলে নিজ এলাকার সমস্যার টেকসই সমাধান বের করতে পারে।
সর্ব শেষ:
পরিষ্কার হলো দামারপোতা স্লুইসগেটের খাল, স্বস্তি ফিরেছে স্থানীয়দের
-
সাকিব হাসান, ব্রক্ষরাজপুর প্রতিনিধি: - প্রকাশের সময় : ০৯:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- ৩৩৯ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত















