বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিকদলের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন শ্রমিকদলের কার্যালয় থেকে কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য প্রকাশ করেছেন শ্রমিকদল।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইসমত দোহা হিটলার, সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহেদ ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জমর উদ্দিন। এছাড়া ৯ নং ওয়ার্ডের শ্রমিক দলের সকল নেতাকর্মীও অনুষ্ঠানে অংশ নেন।
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইসমত দোহা হিটলার বলেন, শীতকাল সমাজের অসহায় মানুষের জন্য কঠিন সময়। তাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য,নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিকদলের পক্ষ থেকে শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে
মোহাম্মদ আসাদ 














