নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের নির্বাচনী পথসভা শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি বলেন, “ইনশাআল্লাহ সাতক্ষীরার ধানের শীষের জোয়ার বইছে। মহান আল্লাহর রহমতে আপনারা আমাকে এমপি নির্বাচিত করলে জনগণের কল্যাণে কাজ করবো।”
পথসভায় জেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে উত্তাল হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
মোঃ হাফিজুল ইসলাম 














