বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিযাস উদ্দিন বলেছেন, যদি এই স্বপ্ন
দেখেন যারা স্বৈরাচার, যারা দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে তারা আবার দেশে আসবে, আবার রাজত্ব কায়েম করবে, ভুলে আছেন। ১০ মন তেলও উত্তপ্ত হবে না, রাধাও নাচবে না। তাই আপনাদের শুভ বুদ্ধির উদয় হউক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে চাই আপনারা বিশৃঙ্কলা না করে একজন ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে আপনারা যাকে পছন্দ হয় শান্তিপূর্ণ নির্বাচনে আপনি এসে ভোট দিয়ে আপনার পছন্দের লোককে নির্বাচিত করেন। আমরা বলতে পারি বিএনপি যদি আবার সুযোগ পায় দেশ পরিচালনা করার, আপনাদের উপর কোন নির্যাতন করা হবে না, অন্যায় ভাবে প্রতিহিংসা মূলক আপনাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না, আপনারা শুধু সংশোধন হতে হবে। বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে। চোর-ডাকাত আর
খুনির সাথে থাকবেন নাকি নিজেদেরকে মুক্ত করবেন। বিবেচনা আপনাদের কাছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ভালো মানুষ তারা যেন সাচ্ছন্দে
গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে রাজনৈতি করতে পারে সে সুযোগ আপনারা দিবেন। কারো বিরুদ্ধে কোন তিরস্কার করবেন না। অন্যায় ভাবে কারে বিরুদ্ধে কোন আচরণ করনে না। সে যেই দলেরই হোক না কেন। সকলের সাথে সহমর্মিতা রেখে আমরা সহঅবস্থান করব এবং সুষ্ঠ ধারার একটা গনতান্ত্রিক রাষ্ঠ্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছিল ৭১থর মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বপ্ন। সেই স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলতে চাই।
নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড. মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারের সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক
সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সেলিম মাহমুদ, ডিএইচবাবুল,সদস্য ইউসুফ মিয়া,
সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক , যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন,
৮নং ওয়ার্ড বিএনপি নেতা বাবুল শিকদার, ইউসুফ শিকদার, আব্দুস সালাম,নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহজাহান, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা লোকমান হোসেন, আরিফ সাউদ, হাজী নুরুল ইসলাম, জাকির হোসেন, আব্দুস সামাদ, ছাত্রদল নেতা হাসান, মেহেদী, কাউসার, রিয়াদসহ আরো অনেকে।
নিজস্ব প্রতিবেদক 














