ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে ডিআইটিতে গণসংযোগ

 নারায়ণগঞ্জ, ১১ জুলাই ২০২৫ – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে শহরের ডিআইটি এলাকায় ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে। ১১ জুলাই ২০২৫ ইং, শুক্রবার বাদ জুমা ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ। এতে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। এ সময় তারা সিরাজুল মামুনের পক্ষে লিফলেট বিতরণ করেন। খন্দকার হাফেজ আওলাদ বলেন- এবিএম সিরাজুল মামুন একজন সৎ, সাহসী ও যোগ্য নেতা। তিনি এমপি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ আসনের বহুমুখী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এলাকার মাদক নির্মূল, সন্ত্রাস দমন, বেকারত্ব হ্রাস এবং অবকাঠামোগত উন্নয়নে সিরাজুল মামুনের মতো নেতৃত্বের বিকল্প নেই। তিনি আরও বলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে সাথে নিয়ে সিরাজুল মামুনের বিজয় সুনিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। এই গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণার গতি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, মহানগর সহ-সভাপতি মুহাম্মদ সালাহউদ্দিন, খেলাফত মজলিসের সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, নির্বাহী সদস্য- মাওলানা সুলতান মুহাম্মদ বশীর, হাজী শরীফ রিপন, কুমুদিনী সভাপতি পীর মোহাম্মদ বাপ্পি, ১৭ নং ওয়ার্ড সভাপতি নাসির খান, ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান রানা, আকবর হোসাইন রিপন, প্রমুখ

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে ডিআইটিতে গণসংযোগ

প্রকাশের সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫