ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ২ হাজার ৫শ’ শিক্ষার্থীদের মাঝে ৪টি করে ১০ হাজার গাছ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষার্থীরাও ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে। এ জেলাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগের সাথে সকল অংশীজনদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান যেন সোনালি ইতিহাস হয়ে থাকে সেটাই কামনা করি।

অনুষ্ঠানে ১০ জন উপস্থিত শিক্ষার্থীদের মাঝে প্রতি শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাকী চারা বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়াও কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ তাল গাছ ও ১৮০০ লেবু ও নারিকেল গাছসহ বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রুপালি খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

বকশীগঞ্জে বিএনপি নেতা সাবেক মেয়রের বহিস্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ

প্রকাশের সময় : ০৫:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫