ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব ফোরাম কমিটির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

জাতীয় যুব ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ও VSO এর সহযোগিতায় হাই স্কুলে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ২১ আগষ্ট ২০২৫ সকাল ১১.৩০টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ধনকুন্ডা পপুলার হাই স্কুলে জাতীয় যুব ফোরামের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনিরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র শিক্ষক নেকবর আলী, কোষাধ্যক্ষ নেসার উদ্দিন, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি এস.এম বিজয়, জাতীয় যুব ফোরামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাকিবুল ইসলাম ইফতি ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর জিয়াসমিন আক্তার রিভা, ইয়ুথ লীড গ্লোবাল এর মানবসম্পদ বিভাগের প্রধান মেহেদী হাসান আশিক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সদস্য ও নারায়ণগঞ্জ যুব রেড ক্রিসেন্ট উপ-প্রধান (প্রশাসন) শফিকুল ইসলাম, গোদনাইল আলোকিত যুব শক্তি’র সাংবাদিক সম্পাদক আশরাফুল আলম এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন, ভিএসও এবং জাতীয় যুব ফোরাম ৬৪ জেলায় ১ টি করে মডেল হাই স্কুল প্রতিষ্ঠার যে কর্মসূচি বাস্তবায়ন করছে তা প্রশংসনীয়। খেলাধুলার সরঞ্জাম পেয়ে আমাদের শিক্ষার্থীরা চিত্ত বিনোদন ও বিকাশের সুযোগ পাবে। এই ধরনের সকল সামাজিক কার্যক্রমে আমরা সব সময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় যুব ফোরামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র রাকিবুল ইসলাম ইফতি’কে ধন্যবাদ জানাই। বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি সমাজকর্মী এস.এম বিজয় বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ছাত্র জীবন থেকেই আমার এই ছোট ভাই-বোনেরা কাজ করে যাচ্ছে। আমি সবসময় তাদের সাথে ছিলাম এবং থাকবো। সামাজিক অবক্ষয় রোধে আমাদের সৃজনশীল কাজ করে যেতে হবে। এসময় ক্রিকেট ব্যাট, ফুটবল, দড়ি লাফ খেলার রোপ, প্যাডেল ডাস্টবিন সহ সকল সামগ্রী হস্তান্তর করা শেষে জাতীয় যুব ফোরামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাকিবুল ইসলাম ইফতি বলেন, আমরা সেচ্ছাসেবার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে কাজ করছি। যুব হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আগামী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, প্রজনন স্বাস্থ্য সচেতনতা, জৈব সবজি বাগান তৈরি করতে কাজ করবো। নারায়ণগঞ্জে ১ টি মডেল হাই স্কুল, ১ টি মডেল প্রাইমারি স্কুল এবং ১ টি মডেল কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা আমাদের লক্ষ্য।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব ফোরাম কমিটির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫