নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব এর উদ্যোগে মহান মে দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব এর উদ্যোগে মহান মে দিবসে র্যালীটি হিরাঝিল কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব ১নং ওয়ার্ড কমিটির সভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব ১নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি হারুন অর রশিদ, মুকবিল হোসেন, কবির হোসেন, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, প্রচার সম্পাদক আল আমিন’সহ নেতৃবৃন্দ।
শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বক্তারা লেন, শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক, আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে।
সর্ব শেষ:
নারায়ণগঞ্জে ১নং ওয়ার্ড ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব এর উদ্যোগে মহান মে দিবসে র্যালী আলোচনা সভা
-
স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- ৪২৩ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :












