ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা মামলার আসামী জুবায়ের গ্রেফতার

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৭:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জ ফতুল্লায় তুচ্ছ ঘটনা বিষয় তর্কে জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। 
গত (৩১ মার্চ) সোমবার ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ওই দিন বিকেল তিনটার সময় তিনি মারা যান।
নিহত পাভেল নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া হাসমত উল্লাহর ছেলে। গত (৩০ মার্চ) রবিবার সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬ টার সময় পাভেলের খালাতো ভাই রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন।
এসময় তিনি পাভেলকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর পাভেল হত্যা মামলার আসামী জুবায়ের আহমেদ বন্দর থানার নবীগঞ্জ উত্তর  পার্ট ঘাট এলাকার জুয়েলের ছেলে।
(১৭ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদমজীনগর র‍্যাব-১১ চৌকস আভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জুবায়ের আহমেদ, পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র‍্যাব-১১ অপস্ অফিসার মোঃ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত প্রেস রিলজে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা মামলার আসামী জুবায়ের গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫